বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

৮ জানুয়ারি, ২০২১ ১৪:০৭  
প্রায় চার বছর ধরে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ধরে রাখা জেফ বেজোসের খেতাব ছিনিয়ে নিলেন ইলন মাস্ক। এখন বিশ্বের শীর্ষ ধনী টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। সিএনবিসির এক খবরে বলা হয়, বর্তমানে মাস্কের সম্পদের পরিমান ১৮ হাজার ৫০০ কোটি ডলার। অন্যদিকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের বর্তমান সম্পদের পরিমান ১৮ হাজার ৪০০ কোটি ডলার। সেই হিসেবে ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী। মাস্ক মূলত বিদায়ী ২০২০ সালে সম্পদের পাহাড় গড়েছেন। ২০২০ সালের প্রথমদিকে তার সম্পদের পরিমান ছিলো ২ হাজার ৭০০ কোটি ডলার। ছিলেন ৫০ ধনীর কাতারে। তবে টেসলার ইলেকট্রিক কারের চাহিদা বেড়ে যাওয়ায় ও শেয়ারের দাম বেড়ে যাওয়ায় এক বছরের প্রায় ১৬ হাজার কোটি ডলার সম্পদ বেড়েছেন মাস্কের। ডিবিটেক/বিএমটি